July 29, 2026, 12:52 pm
শিরোনাম :
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের গণপূর্তের ১০০ কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে ভয়াবহ অনিয়ম পুরো টাকাই নির্বাহী প্রকৌশলী মো.সাজেদুল ইসলাম পকেটে । শ্রীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম নদী খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানকে ঘিরে দুদকের অনুসন্ধান ঝুলে বছরের পর বছর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজউকের কর্মকর্তা পলাশ! দুদকের অনুসন্ধান জোরদার

সমাজে মাদক থাকবে না’ নতুন আইজিপিকে দেয়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বড় ধরনের চিরুনি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া

এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ দুই শতাধিক সদস্য অংশ নেন।ঘনবসতিপূর্ণ এই ক্যাম্পের ভেতরে কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়।

এই অভিযান চলাকালে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।পরিদর্শন শেষে তিনি জানান, ‘সমাজে কোনো মাদক থাকবে না’- মূলত প্রধানমন্ত্রীর দেওয়া এই বিশেষ নির্দেশনার ধারাবাহিকতাতেই অভিযানটি পরিচালিত হচ্ছে। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন, রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন

অপরাধপ্রবণ এলাকায় শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা