October 29, 2026, 2:27 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

সরকার ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক।

আব্দুর রহিম সরদার।

ভ্রাম্যমান প্রতিনিধি।

 

পাকশী থেকে ফিরে:

সরকার ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর অশুভ চেষ্টা ও মহাপরিকল্পনাকে সরকার পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল।

 

গতকাল সকালে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে রেলস্টেশন ভাঙচুর, ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পাকশীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

 

জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের পাকশী শাখা কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রধানগণ সরাসরি অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

সংগঠনের পাকশী শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:

 

কেন্দ্রীয় ও স্থানীয় শ্রমিক দল নেতা: আহসান হাবিব (কেন্দ্রীয় সহ-সভাপতি), খন্দকার সোহেল রানা, মামুনুর রহমান।

বিভাগীয় কর্মকর্তা: হাসিনা বেগম (ডিসিও), মোশাররফ হোসেন (ডিটিও), রবিউল ইসলাম (ডিএমই-ক্যারেজ), শেখ আশিক আহমেদ (ডিএমই-লোকো)।

 

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বর্তমান সরকারকে ক্ষতিগ্রস্ত করতে একটি বিদেশী অশুভ শক্তির সহযোগিতায় একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী চক্র এবং দেশের কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর কিছু ব্যক্তি দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির মদদ দিচ্ছে।

 

প্রতিবাদ সমাবেশ শেষে পাকশী এলাকায় একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। পাকশীর সর্বস্তরের জনগণ শ্রমিকদের এই সময়োপযোগী প্রতিবাদী কর্মসূ সাধুবাদ ও সম

র্থন জানিয়েছেন।



ফেসবুকে আমরা