October 29, 2026, 2:27 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পুঠিয়ার বানেশ্বরে বিএনপি’র ওয়ার্ড মেম্বার প্রার্থী নাম প্রস্তাব সভা অনুষ্ঠিত

সিহাব আলম সম্রাট

রাজশাহী প্রতিনিধি:

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থীদের নাম প্রস্তাব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দল থেকে যাকে চূড়ান্ত সমর্থন দেওয়া হবে, সব প্রার্থী ও নেতাকর্মীরা একযোগে তার পক্ষে কাজ করবেন।

 

বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: মনসুর মাস্টার ও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল সরকার এবং হযরত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

সভায় ৪নং ওয়ার্ডের মেম্বার হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করেন সাবেক বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক থানা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাবু, শিবপুর বণিক সমিতির সভাপতি সাদেক বাচ্চু, মাসুদ রানা, লিয়াকত, জাহাঙ্গীর আলম ও ময়না এবং মহিলা মেম্বার পদপ্রার্থী সেলিনা পারভীন (বর্তমান মহিলা মেম্বার) সহ স্থানীয় নেতৃবৃন্দ। নাম প্রস্তাব শেষে মেম্বার প্রার্থীরা এক বাক্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, দলের ঐক্য ধরে রাখতে দল যাকে চূড়ান্ত সমর্থন দেবে, তার সিদ্ধান্তই সবাই মেনে নেবেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, গাজী মাস্টার, এনামুল হাজী, নাজমুল হুদা বাবু, আজিজ মেম্বার, স্বেচ্ছাসেবক দলের ওয়াসিম আলী, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সেন্টু সহ বানেশ্বর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা