October 29, 2026, 2:27 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ফিল্ম কায়দায় সিএনজি থামিয়ে যুবককে জিম্মি, হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট

খ ম জায়েদ হোসেন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাগর নামে এক যুবক। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বিশ্বরোড-পীরবাড়ি সড়কের সুহিলপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাগরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বলে জানা গেছে। তিনি পীরবাড়ির ‘কমফোর্ট সুজ’ কোম্পানিতে এসআর হিসেবে কর্মরত।

সাগর জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে সুহিলপুর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা সিএনজিটি থামায়। পরে তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা।

একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাঁকে ফেলে রেখে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেন সাগর।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে বিশ্বরোড-পীরবাড়ি সড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কের বিভিন্ন স্থানে অপরাধীদের তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করা হয়েছে কি না এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



ফেসবুকে আমরা