
মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল
স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে মানিকনগর মডেল হাইস্কুল থেকে মিছিলটি শুরু হয়। পরে বালুর মাঠ, নতুন রাস্তা, ওয়াসা রোড, পুকুরপাড়সহ মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

মিছিলে মুগদা থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মিছিলের এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ রাজপথে থেকেই মোকাবিলা করা হবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সমাবেশে মুগদা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।