October 29, 2026, 3:16 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

মুগদা থানায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক,

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মুগদা থানায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বুধবার রাতে মুগদা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মুগদা থানা থেকে শুরু হয়ে মুগদা বড় মসজিদ বিশ্বরোড ও আহমেদবাগ ও মদিনাবাগ গিয়ে শেষ হয় । আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে মুগদা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

এ সময় পুরো এলাকা মিছিলে পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীদের “আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াও” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

 

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রাজপথে থেকেই মোকাবেলা করা হবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় মুগদা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা