October 29, 2026, 3:21 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তান থেকে ঝিনাইগাতী ও শ্রীবরদী-ভায়াডাঙ্গা যাত্রী সেবা

নিজস্ব প্রতিবেদক:

 

আগামী ১ অক্টোবর উদ্বোধনের পর ঢাকা থেকে শেরপুরের দুটি পৃথক রুটে বিআরটিসির এসি বাস রাস্তায় চলাচল শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোগের পরিচালনা পরিষদ। ঢাকা–ময়মনসিংহ–শেরপুর হয়ে ঝিনাইগাতী এবং শ্রীবরদী–ভায়াডাঙ্গা বাজার রুটের যাত্রীরা উন্নত ও আরামদায়ক এসি বাসসেবা পাওয়ার সুযোগ পাবেন।

 

প্রথম রুট

 

ঢাকা গুলিস্তান → ময়মনসিংহ → শেরপুর → ঝিনাইগাতী

 

এই রুটে ঢাকা থেকে ঝিনাইগাতী পর্যন্ত এসি বাস চলাচল করবে। পথে ময়মনসিংহ ও শেরপুরের যাত্রীরাও এ সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

 

দ্বিতীয় রুট

 

ঢাকা গুলিস্তান → ময়মনসিংহ → শেরপুর → শ্রীবরদী → ভায়াডাঙ্গা বাজার

একই দিনে দুইটি রোডেই বিআরটিসি গাড়ি চলবে । এতে ওই এলাকার যাত্রীদের ঢাকা যাতায়াতে সরাসরি ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহনসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

 

গাড়ি পরিচালনা পরিষদ জানান, যাত্রীদের জন্য সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, উন্নত কাউন্টার ব্যবস্থাপনা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।

 

তারা আরও জানান, বিআরটিসির নির্ধারিত নিয়মকানুন, মেনেই পরিচালন নির্দেশনা অনুসরণ করেই বাসসেবা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা