October 29, 2026, 3:29 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকে যুবলীগ নেতার হুমকি, জিডি

পটুয়াখালী প্রতিনিধি

অভিযুক্ত যুবলীগ নেতা জামাল হোসেন (পাঞ্জাবি গায়ে) ও বিএনপি নেতা আনিচুর রহমান(টিশার্ট গায়ে) -সংগ্রহিত

পটুয়াখালী প্রতিনিধি।।

 

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ায় বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান বাউফলের বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল হোসেন এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। পাশাপাশি তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পাওয়ার জন্য আবেদন জানান। এ কারণে প্যানেল চেয়াম্যান জামাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বিএনপি নেতা আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান।

 

এ বিষয়ে বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়ন পরিষদের নিয়মমাফিক কাজ পরিচালনা করা হচ্ছে, এখানে কোনো অনিয়ম হয়নি। রাজনীতি ও ব্যক্তিগত আক্রোশ থেকে বিভ্রান্তি ছড়াতে থানায় এই জিডি করা হয়েছে।”

 

এদিকে অভিযোগকারী বিএনপি নেতা আনিছুর রহমান জানান, বিবাদীদের অব্যাহত হুমকিতে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার পর সোমবার (২১ সেপ্টম্বর) বাউফল থানায় জিডি (জিডি ডাইরি নং ১০৫০) করেন।

 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 



ফেসবুকে আমরা