October 29, 2026, 4:34 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

সিরাজদিখান প্রতিনিধি

সিরাজদিখান প্রতিনিধিঃ

 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুন্সিগঞ্জ জেলা যুবদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলে জেলা যুবদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান।

 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মো. সোহেল রানা বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে দেশে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বর্তমানে এনসিপি ও জামায়াতও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেন। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহ্বান

জানান।

 

বিক্ষোভ মিছিলকে ঘিরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় কিছু সময় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।



ফেসবুকে আমরা