October 29, 2026, 3:29 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড  জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

মোঃ আফজাল মিয়া

বিশ্বনাথ প্রতিনিধি :

 

যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ) প্রতিনিধিদের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। তাঁর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের প্রতিনিধি ।

 



ফেসবুকে আমরা