
পূর্ব লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
লন্ডন প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির আহমেদ শাহিন ও যুগ্ম সম্পাদক আব্দুল অদুদ দীপক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাথ এম. হোসাইন, এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জিপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন, বিএসিএর সভাপতি ওলি খান, নজরুল ইসলাম বাসন, সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম, ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান এবং কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিতু চৌধুরী, তাজুল ইসলাম, আশিকুর রহমান ও রফিকুল হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জামাল মোক্কাদুর্স, সহ-সভাপতি শহীদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি আবদুল সুফান, সাইফুল আলম লিখন, আব্দুল মুকিত, সাইফ আহমেদ সুইট, গয়াছুর রহমান ও নজরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফয়জুল হক, আজিম উদ্দিন ফয়ছল আকন্দ, ময়নুল ইসলাম সোহাগ, বশীর আহমদ, ফয়ছল ইকবাল খান, আফিকুর রহমান চৌধুরিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রবাসীদের নিজেদের এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনকে আরও সক্রিয় হতে হবে।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।