October 29, 2026, 4:34 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে টিম কমরেডের উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত।

জাবির হোসেন

চাঁদপুর প্রতিনিধি:

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে টিম কমরেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Cycling for Peace’ সাইকেল র‍্যালি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে র‍্যালিটি সফলভাবে সম্পন্ন হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় চাঁদপুরের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সকাল ছয়টায় সকল সাইকেলিস্টরা একত্রিত হয়। পরবর্তীতে সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে র‍্যালির যাত্রা শুরু হয়। র‍্যালির সমাপনী স্থান ছিল চাঁদপুরের ঐতিহ্যবাহী বড় স্টেশন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামিউল হিকমা, টিম কমরেডের চিফ অ্যাডভাইজার অ্যাডভোকেট জাবির হোসেন, চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন সাইকেলিস্ট।

 

র‍্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা শান্তি, ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

 

আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার ফলে ‘Cycling for Peace’ সাইকেল র‍্যালিটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে টিম কমরেড। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



ফেসবুকে আমরা