October 29, 2026, 4:29 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

দাশুড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু: অজ্ঞাত চালকের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের।

আব্দুর রহিম সরদার

আব্দুর রহিম সরদার:

 

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন রাজশাহী জেলার বাগমারা থানার তেবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ব্রাক এনজিও’র ঈশ্বরদী দাশুড়িয়া শাখায় কর্মরত ছিলেন।

২২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে

দাশুড়িয়া ব্রাক অফিসে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে পাবনা-নাটোর মহাসড়কের সামসুদ্দিনের চাল নামক এলাকায় পৌঁছালে নাটোরগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে তিনি মহাসড়কে ছিটকে পড়লে ঘাতক গাড়িটি তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

 

ঘটনার খবর পেয়ে নিহতের স্ত্রী মোছাঃ মমতাজ আক্তার, স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পাকশী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পাকশী হাইওয়ে থানার এসআই পিয়াস কুমার সাহা

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে নিহতের স্ত্রী মোছাঃ মমতাজ আক্তার (৪২) বাদী হয়ে অজ্ঞাতনামা বেপরোয়া গাড়ির পলাতক চালকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।



ফেসবুকে আমরা