September 12, 2026, 5:17 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে আগে গ্রেফতার: আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী

দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের সেবায় বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না—সে আমার দলের লোক হলেও না। জনগণের সেবায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা সহ্য করা হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-২ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমান উল্লাহ আমান প্রশাসনের প্রতি কঠোর বার্তা দেন। তিনি বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা কোনোভাবেই চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

“সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেপ্তার করুন,”—যোগ করেন তিনি।

২০২৪ সালে যে চেতনা নিয়ে দেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হয়েছে উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা সাভারের উন্নয়ন ঘিরে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে শোনেন ও নোট নেন সংসদ সদস্য। পরে তিনি সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে প্রস্তাবগুলো বাস্তবায়নের আশ্বাস দেন ।



ফেসবুকে আমরা