October 29, 2026, 7:26 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সফল সভাপতি, ২২ নং ওয়ার্ডের সাবেক তিনবারের কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর হাজী ইয়াসিন বানু স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু স্মৃতি সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি, ৭ নং আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম।

এ সময় বক্তারা হাজারীবাগের ঐতিহ্যবাহী ইতিহাস ও এলাকার উন্নয়নে মরহুমের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।



ফেসবুকে আমরা