October 29, 2026, 9:10 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ, প্রশংসায় ভাসছেন জনগণের

সিহাব আলম সম্রাট, রাজশাহী

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ। বানেশ্বর ট্রাফিক পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় প্রশংসায় ভাসছেন।

আজ ৩১শে আগষ্ট ২০২৬ ইং সোমবার আনুমানিক বিকেল ৩.৩০ মিনিটের দিকে স্কুল ড্রেস পড়ুয়া দুটি শিশু বাচ্চা ক্রন্দনরত অবস্থায় ঘুরছিলেন বানেশ্বর ট্রাফিক মোড়ে। বিষয়টি দেখে এগিয়ে যান ডিউটিরত সার্জেন্ট টিপু। তাদের নিয়ে আসেন ট্রাফিক পুলিশ বক্সে টিআই মুতালেবুর রহমান এর কাছে।কথা বলে জানা যায় তারা দুজনেই ৩য় শ্রেনীর ছাএী। টিফিন প্রিয়ডে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে আসছে আর কোথায় যাবে বলতে পারছে না। পরবর্তীতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়ি রাজশাহীর পবা থানার অন্তর্গত তরফ পারিলা গ্রামে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

বানেশ্বর ট্রাফিক পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। সঠিক সময়ে সার্জেন্ট টিপু ও টিআই মুতালেবুর রহমানের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপে দুটি শিশু সহিসালামতে নিজেদের পরিবারের কাছে ফিরতে পেরেছে। দায়িত্ব পালনের পাশাপাশি এমন দ্রুত ও সঠিক পদক্ষেপে হারিয়ে যাওয়া দুই শিশু তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরতে পেরেছে—এ খবরটি অত্যন্ত আনন্দের।

বর্তমানে সারাদেশে যেভাবে শিশু বাচ্চারা হারিয়ে যাচ্ছে সেখানে বানেশ্বর ট্রাফিক পুলিশের এরুপ ভূমিকায় স্থানীয় জনগণ ও পরিবারের প্রশংসায় ভাসছেন।

 

এ ধরনের ইতিবাচক ঘটনা যেমন পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়িয়ে দেয়, তেমনই ট্রাফিক পুলিশের মানবিক মুখ তুলে ধরে। বানেশ্বর ট্রাফিক পুলিশকে তাদের এমন সামাজিক দায়িত্বশীলতার জন্য অভিনন্দন!

 

এ সময় উপস্থিত ব্যক্তিরা জানান, বানেশ্বর ট্রাফিক পুলিশকে তাদের এই দ্রুত তৎপরতা এবং মানবিক কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ট্রাফিক পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়, যার কারণে শিশু দুটি নিরাপদে দ্রুত বাসায় ফিরতে পারলো।



ফেসবুকে আমরা