October 28, 2026, 10:54 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

ডাকসুর দায়িত্ব নেওয়ার ১১ মাসে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: ভিপি আবু সাদিক কায়েম

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, সমাজে কিছু নেতা শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আবার কেউ কেউ কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেন। ডাকসুতে দায়িত্ব নেওয়ার ১১ মাসে তারা এমন কিছু কাজ করেছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে কেউ করতে পারেননি বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবু সাদিক কায়েম।

তিনি বলেন, “ক্যাম্পাসে মেয়েরা সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে। সব ধরনের হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও রাহাজানি শূন্যের কোঠায় নামিয়ে এনে শিক্ষার্থীদের মূল কাজ পড়াশোনা, গবেষণা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

ডাকসুর ভিপি আরও বলেন, নেতৃত্বের মূল্যায়ন শুধু বক্তব্যের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে হওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম, অষ্টম শ্রেণি এবং এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ব্যাগ ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।



ফেসবুকে আমরা