September 13, 2026, 4:46 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1122608584488000;appts:1787295002297;qlty:1;;illum:2 scene:0 humanIn:9;

শিক্ষার্থীদের কল্যাণে, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।

0-4064×3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1121707228827462;appts:1787294117744;qlty:1;;illum:2 scene:0 humanIn:3;

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং একটি সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আল-আমিন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রিপন পাশা।এছাড়া উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ভূইয়া।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মশিউর রহমানসহ সম্মানিত শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পাশাপাশি একটি পরিবেশবান্ধব ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য”— এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

 

শিক্ষা • ঐক্য • প্রগতি

রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল



ফেসবুকে আমরা