September 12, 2026, 1:37 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

আমাদের কলম অনলাইন ডেস্ক

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’র নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত এ কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহসভাপতি: মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ. ত. ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান।

সম্পাদকীয় পদের মধ্যে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসমা আখতার।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম তার সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ব্যাচের সদস্যরা।

 



ফেসবুকে আমরা