October 28, 2026, 9:56 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও ১৫ আগস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহত করতে পটুয়াখালীতে বিএনপির আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের প্রস্তুতি এবং ১৫ আগস্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংষু সরকার কুট্টি। এ সময় জেলা বিএনপি’র অন্যতম সদস্য পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান সহ নানা আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হবে। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অন্য কার্যক্রম করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বতোভাবে তাদেরকে সকল কার্যক্রম প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাব কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যে কোনো ধরনের কার্যক্রম প্রতিরোধ আহবান জানান।



ফেসবুকে আমরা