
এম জি বাবর, নোয়াখালী
নোয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে মাইজদী বাজারস্থ মদিনা হোটেলের ভেতরে অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহামিন হোসেন লতিফ ওরফে তানিম (২৫) এবং জুনায়েদ হোসেন (১৯)-কে আটক করা হয়। তারা উভয়েই বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একলাশপুর (লাল কাজী বাড়ি, কল্যাণ মার্কেট) এলাকার বাসিন্দা। তাদের পিতা নুর মোহাম্মদ এবং মাতা শাবানা।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।