October 29, 2026, 10:13 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

মায়ের স্বপ্ন পূরণে আমেরিকান মাটি ছেড়ে দেশে এসে দুই ভাই একসাথে জমকালো বিয়ে। 

মোঃ সফিউল আলম , চৌদ্দগ্রাম প্রতিনিধি। 

মোঃ সফিউল আলম , চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

অবিবাহিত জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে বিবাহিত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন আপন দুই ভাই। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তারা শুধু নিজেদের জীবনেই আনেননি নতুনত্বের ছোঁয়া, বরং পুরো জেলা জুড়ে সৃষ্টি করেছেন চাঞ্চল্যের।এই বিরল ও আনন্দঘন ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের পাড়ুয়ারা মজুমদার বাড়িতে।

মরহুম মাষ্টার আবুল কাশেম মজুমদার (প্রধান শিক্ষক)এবং মোসা: খোদেজা আক্তার মজুমদারের সুযোগ্য দুই সন্তান, আমেরিকান প্রবাসী এম আনোয়ার মজুমদার বাঁধন এবং মো: দেলোয়ার হোসেন মজুমদার, তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি তারা একই দিনে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের পিতা মরহুম মাষ্টার আবুল কাশেম মজুমদার

(প্রধান শিক্ষক)অকালে মৃত্যুবরণ করার পর, তাদের মা মোসাঃ খোদেজা আক্তার মজুমদার সন্তানদের উচ্চশিক্ষিত করার লক্ষ্যে তাদের নিয়ে আমেরিকার প্রবাস জীবনে পাড়ি জমান। তিনি সন্তানদের ভবিষ্যৎ ব্যর্থ হতে দেননি এবং আমেরিকার প্রবাস জীবনে থেকেও সফল হয়েছেন। আমেরিকান মাটিতে স-পরিবারে

নিয়ে বসবাস করার পরও দেশ মাটি ও মানুষের ভালোবাসায় দুই ছেলের বিয়ের উদ্দেশ্য তিনি দেশে ফিরেছেন। ইচ্ছা করলে তিনি আমেরিকান মাটিতেই জাঁকজমক পূর্ণ ভাবে দুই সন্তানের বিয়ে অনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পারতেন।

কিন্তু তা না করে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সবাইকে নিয়ে একসাথে আনন্দঘন মূহুর্ত গুলো উদযাপন করবেন ,কেউ যেন তাদের এই আনন্দঘন পূর্ণ আয়োজন থেকে বঞ্চিত না হয় সেই জন্যে

এম আনোয়ার মজুমদার বাঁধন ও মো: দেলোয়ার হোসেন—এই দুই সন্তানকে একসঙ্গে বিয়ের পিরিতে বসানোই ছিল গর্বধারিণী মায়ের মূল লক্ষ্য, যা অবশেষে পূর্ণ হয়েছে বলে জানান গর্ভধারিনী মা মোসা:খোদেজা আক্তার মজুমদার।

একই সঙ্গে দুই ছেলের নব দম্পতির একসঙ্গে নতুন জীবন শুরু করায় মা-মনি তাদের বন্ধু মহল থেকে শুরু করে আমেরিকা ও দেশ-বিদেশের সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা তাদের নব দম্পতিদের জন্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের এই বিরল ও আনন্দঘন আয়োজন তাদের পরিবার ও এলাকাবাসীর জন্য এক বিশেষ মুহূর্ত বয়ে এনেছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই দুই ভাইয়ের একই সাথে বিবাহ বন্ধনকে আবদ্ধ হওয়া কে সাধুবাদ জানিয়ে তাদের নব দম্পতির সুখ শান্তি ও সমৃদ্ধির কামনা করেন।



ফেসবুকে আমরা