October 29, 2026, 11:47 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

হাতিরঝিলের জিএমজি মোড়ে তরুণদের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত

আমাদের কলম অনলাইন ডেস্ক

মোঃ জামাল হোসেন, সিনিয়র রিপোর্টার

রাজধানীর হাতিরঝিল প্রকল্পের জিএমজি মোড়ে দীর্ঘদিন ধরে থাকা প্রায় ২ ফুট গভীর ও ১৫ ফুটজুড়ে ভাঙা সড়কটি অবশেষে স্থানীয় তরুণদের উদ্যোগে মেরামত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বড় গর্তটির কারণে প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটছিল এবং পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।

শেষ পর্যন্ত পিয়াল, বাদশাহ, ইফতিসহ প্রায় ১৫ জন তরুণ নিজেদের অর্থায়নে গর্তটি মেরামতের উদ্যোগ নেন। তাদের উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এ মানবিক উদ্যোগের জন্য তরুণদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুকে আমরা