July 30, 2026, 5:20 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বেহাল রাস্তা সংস্কারে ব্যতিক্রমী উদ্যোগ: সবুজবাগ থানা ছাত্রদলের মানবিক দৃষ্টান্ত

সটাফ রিপোর্টার

রাজধানীর দক্ষিণ বাসাবোর ওহাব কলোনীর দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সবুজবাগ থানা ছাত্রদল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে ওহাব কলোনী সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। বৃষ্টির সময় পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ফলে প্রতিদিনই এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে প্রবেশ ও বাহিরের এই একমাত্র গুরুত্বপূর্ণ সড়কে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ নেয় সবুজবাগ থানা ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সায়েম স্বশরীরে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামতের কাজ করেন।এ বিষয়ে ইমরান হোসেন সায়েম বলেন, “সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে কাটা ও ভাঙাচোরা অবস্থায় ছিল। বৃষ্টির পানি জমে চলাচল একেবারেই দুর্বিষহ হয়ে ওঠে। এলাকাবাসীর কষ্ট দেখে আমরা ছাত্রদলের পক্ষ থেকে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছি। ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করা।”

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে ভবিষ্যতে সড়কটির স্থায়ী সমাধান নিশ্চিত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে সঙ্গে থাকুন।



ফেসবুকে আমরা