September 12, 2026, 4:00 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা শিক্ষামন্ত্রীর নিজের এলাকার জন্য, সারা দেশের জন্য নয়

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি সংসদ সদস্য (এমপি) হিসেবে নিজের নির্বাচনী এলাকার (চাঁদপুরের কচুয়া) জন্য দিয়েছেন, সারা দেশের জন্য নয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার অষ্টম শ্রেণি ও পঞ্চম শ্রেণির (ইবতেদায়ি) ও কারিগরির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের বিষয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি ন্যূনতম এক হাজারবার (বলেছি), আমার নির্বাচনী এলাকায় যখন প্রচার করতাম, তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার এখানে ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইভ টিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে। সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা—এটা বন্ধ হতে হবে। এটা আমি এক হাজারবার বলেছি, বলে আসছি, আমার বলা চলছে। এটা আমার কচুয়াকেন্দ্রিক।এহছানুল হক মিলন বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলায় প্রশাসনকে ডেকে বলেছি, ওসি সাহেব, এটা সাংবিধানিকভাবে ঠিক না। তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে কেউ যদি রাস্তায় ঘোরাফেরা করে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটি হচ্ছে আমার নির্বাচনী এলাকায় আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কী হবে, সে ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দিইনি।এহছানুল হক মিলন বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলায় প্রশাসনকে ডেকে বলেছি, ওসি সাহেব, এটা সাংবিধানিকভাবে ঠিক না। তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে কেউ যদি রাস্তায় ঘোরাফেরা করে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটি হচ্ছে আমার নির্বাচনী এলাকায় আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কী হবে, সে  ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দিইনি।

শিক্ষামন্ত্রী বলেন এটি সংসদ সদস্য হিসেবে তাঁর নির্বাচনী এলাকার জন্য দেওয়া অঙ্গীকার, কচুয়ার জন্য। এ বিষয়ে তিনি কোনো জাতীয় কোনো অঙ্গীকার বা এখানে (ঢাকায় সংবাদ সম্মেলন) তেমন কিছু বলেননি।

 

 

 



ফেসবুকে আমরা