August 1, 2026, 7:01 pm
শিরোনাম :
হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর

নিজের অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

আমাদের কলম অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তার বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় অটোরিকশাচালক। বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ রিকশা উল্টে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের চান মিয়ার ছেলে। বর্তমানে উত্তরখান আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



ফেসবুকে আমরা