October 29, 2026, 2:30 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত ফরিদ আলমকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ আলম। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কাজী মনিরুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার জোয়ার্দার বলেন, মোহাম্মদ ফরিদ আলমের দক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের শুটিং অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ও সাফল্য আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে, মোহাম্মদ ফরিদ আলমকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের শুটিং খেলার উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ শুটিং ফেডারেশনের নির্বাচনে মোহাম্মদ ফরিদ আলম সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর এই নির্বাচনে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।



ফেসবুকে আমরা