October 29, 2026, 1:53 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

সিরাজদিখানে হত্যার উদ্দেশ্যে হামলা, ছুরিসহ আটক এক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে এক ব্যক্তির ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে রগকাটা খ্যাত নিজাম মুন্সীকে আটক করেছে পুলিশ| বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে বালুচর বাজারের নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে|

স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন নামে এক ব্যক্তির ওপর আকস্মিক হামলার চেষ্টা করেন নিজাম মুন্সী| এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে| পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়|

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, নিজাম মুন্সীর বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে| এর আগে মোল্লাকান্দি গ্রামের মৃত ফয়েজ মুন্সীর ওপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যার উদ্দেশ্যে ফেলে রেখে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে| পরে স্থানীয়দের সহায়তায় আহত ফয়েজ মুন্সীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়|

এলাকাবাসীর ভাষ্যমতে, রগকাটা নামে পরিচিত নিজাম মুন্সীর বিরুদ্ধে হত্যা, চুরি ও সহিংসতার একাধিক মামলা রয়েছে|

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তিনি এর আগে বালুচরের টেটা যুদ্ধ সংক্রান্ত একটি মামলার আসামি|



ফেসবুকে আমরা