September 13, 2026, 3:58 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

ফিফা বিশ্বকাপ ২০২৬ ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেলেসাওদের গোলকিপার জার্সিতে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুরুতে গোলরক্ষকদের জন্য লাল রঙের জার্সি, শর্টস ও মোজা নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলে সবুজ রঙের কিট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আলিসন বেকার, এডারসন ও ওয়েভারটনের মতো গোলকিপাররা এবার চিরচেনা সবুজ জার্সিতেই মাঠে নামবেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট সামির জাউদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় ফিফা। স্কটল্যান্ডের জার্সির সঙ্গে রঙের মিল এড়াতেই এ পরিবর্তন আনা হয়েছে।

ব্রাজিলের জার্সিতে লাল রঙের ব্যবহার নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ২০২৫ সালেও দ্বিতীয় জার্সিতে লাল রঙের পরিকল্পনা বাতিল করা হয়েছিল। তখন সিবিএফের পক্ষ থেকে বলা হয়, জাতীয় পতাকার রঙ নীল, হলুদ, সবুজ ও সাদা নিয়েই দল এগোতে চায়।

সিবিএফ প্রধান সামির জাউদ এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি রাজনৈতিক নয়, বরং জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, জার্সি নকশায় পতাকার রঙের বাইরে না যাওয়ার বিষয়ে তারা অবস্থান নিয়েছেন।

তবে গোলকিপারদের জার্সিতে পরিবর্তন এলেও মাঠের খেলোয়াড়দের কিট অপরিবর্তিত থাকছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের মূল একাদশ ঐতিহ্যবাহী হলুদ জার্সি ও সাদা শর্টস-মোজা পরেই মাঠে নামবে।

গ্রুপ ‘সি’-তে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত করবে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।



ফেসবুকে আমরা