October 29, 2026, 3:03 am
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নানের বিদায় ও নতুন ওসি আলাউদ্দিনের বরণ অনুষ্ঠান সম্পন্ন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জুন ২০২৬ খ্রিঃ বুধবার, সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানকে তাঁর কর্মকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থার চমৎকার অবদানের জন্য সিরাজদিখান থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে নতুন দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনকে সিরাজদিখান থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী ওসির ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নতুন ওসিকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



ফেসবুকে আমরা