September 13, 2026, 6:03 pm
শিরোনাম :
ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপো: অভিযোগের স্তরে স্তরে অনিয়মের প্রশ্ন বিএনপি পরিবারের ব্যবসা-বাণিজ্যে হামলা-হয়রানির অভিযোগ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি ১৫ দিনের মধ্যে সুপেয় পানি সরবরাহের দাবি কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

বাসস

সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারতে আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হলে বাংলাদেশ সবসময়ই বিদেশে অবস্থানরত নিজ নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করে থাকে।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এসব সংস্থার মধ্যে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ।

সরকার জানিয়েছে, জেলেদের সফল প্রত্যাবর্তন বিভিন্ন সরকারি সংস্থার কার্যকর সমন্বয় এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের প্রতিফলন।



ফেসবুকে আমরা