June 20, 2026, 1:40 pm
শিরোনাম :
হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! পদ্মার এক ইলিশের দাম ৮ হাজার ৪৬০ টাকা প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধষ্য চুরি: আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আতঙ্কে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ

দেশের উন্নয়ন কাজে যারা বাধাগ্রস্ত করবে, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে,,, কামরুল হুদা

মো. সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

 

মো. সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলরুমে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল। উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাছনাত মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান এবং পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার বাঁধন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা। তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হবে এবং ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। সভা শেষে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা