May 30, 2026, 4:40 pm
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিশেষ অভিযানে গাজা সহ, নুরুল আমিন মজুমদার ১ গ্রেফতার। ত্রিমাত্রিক সক্ষমতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, ৪৪১ নবীন নাবিকের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়িও মাদকসহ আটক ৪ চৌদ্দগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায়, উল্টো হুমকি ছাত্রলীগ নেতা আরিফের এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান চৌদ্দগ্রাম দর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতা আরিফ মাদক নিয়ে গ্রেফতার। ঈদুল আজহায় বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’ আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে

বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাহিদুল আলম

জাহিদুল আলম | ঢাকা

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন মো. আবদুস সালাম। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক বিভেদ ভুলে জাতীয় ঐক্য, নাগরিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার রাজধানীর সিরডাপ ভবন-এ আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন!’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটির আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।
ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের গণমাধ্যমে প্রায়ই ঢাকাকে বিশ্বের অন্যতম দূষিত, আবর্জনাময় ও মশার উপদ্রবে ভোগা শহর হিসেবে তুলে ধরা হয়। তবে নাগরিক ও সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষ্য, জনগণ ও সিটি কর্পোরেশন সমানভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে না।
বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নাগরিক শৃঙ্খলা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া সরকারকে কাজের সুযোগ ও সময় দিতে হবে। অস্থিরতা বা রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ইতিবাচক চিন্তা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাজধানীর ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
ধানমন্ডিতে ‘নজরুল চত্বর’ নির্মাণের ঘোষণা
এদিকে একই দিন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় “নজরুল চত্বর” নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।
তিনি জানান, উদ্যোগটি বাস্তবায়নের কাজ ঈদের পর শুরু করার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপন করা হবে, যেখানে নজরুলের সাহিত্য, গান, নাটক, প্রবন্ধ এবং জীবন ও কর্মভিত্তিক তথ্য সংরক্ষণ করা হবে। পাশাপাশি গবেষক ও শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও গবেষণার সুযোগ রাখা হবে।
জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবদুস সালাম বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জাগাতে তাঁর সাহিত্য আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।



ফেসবুকে আমরা