October 28, 2026, 11:51 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

পুঠিয়ার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় রোধে অভিযান

সিহাব আলম সম্রাট, রাজশাহী

 

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঝলমলিয়া পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায় করা হচ্ছে কিনা, তা যাচাই করতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

আজ সোমবার (২৫ মে) হাট চলাকালীন এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত হাটের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং খাজনা আদায়ের মূল রশিদ বই পরীক্ষা করেন। একই সাথে হাটে আসা দূর-দূরান্তের পশু ক্রেতাদের সাথে সরাসরি কথা বলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা—সে বিষয়ে খোঁজখবর নেন।

‎‎অভিযান শেষে হাট ইজারাদার ও খাজনা আদায়কারীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি নির্ধারিত হারের চেয়ে এক টাকাও বেশি হাসিল আদায় করা যাবে না। যদি কোনো ক্রেতার কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়, তবে ইজারাদারদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, নিয়মিত এমন তদারকি থাকলে হাটে এসে সাধারণ মানুষ হয়রানি ও অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা পাবে।

জনস্বার্থে এই ধরনের অভিযান ঈদুল আযহার আগেরদিন পযর্ন্ত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



ফেসবুকে আমরা