October 28, 2026, 11:49 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা। 

শাপলা আক্তার

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের ৭–৮শ কর্মচারীর জন্য ২০% বিশেষ ভাতা প্রদানের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দফতরে কর্মরত মাঠ পর্যায়ের সরকারী কর্মচারীরা। এ নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে কড়া অবস্থান প্রকাশ করেছেন গণপূর্ত শ্রমিক কর্মচারি ইউনিয়ন, কুমিল্লা জেলার সহ-সভাপতি মো. আলাউদ্দিন রিয়াজ।

ভিডিও বার্তায় তিনি বলেন,“সচিবালয়ের লোকজনদের এত খিদে কেন? তারা মাঠ পর্যায়ের কর্মচারীদের তুলনায় অনেক ভালোভাবে জীবনযাপন করছেন। অথচ যে কোনো অনিয়মের খবর এলে তুলে ধরা হয় ‘সরকারি চাকরিজীবী’—এর দায় এসে পড়ে আমাদের ওপর। সচিবালয়ের কয়েকশ’ কর্মচারীর সুবিধার জন্য লাখ লাখ মাঠ পর্যায়ের কর্মচারীর ক্ষোভ তৈরি হচ্ছে।”তিনি অভিযোগ করে বলেন, সচিবালয়ের কিছু কর্মচারীর বিভিন্ন অনিয়মের কারণে দেশের সাধারণ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে, এর দায় তারা নেন না, বরং ভোগ করেন মাঠ পর্যায়ের কর্মচারীরাই।আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরলেন আলাউদ্দিন রিয়াজ বিষয়টি নিয়ে সাংবাদিকরা যোগাযোগ করলে মো. আলাউদ্দিন রিয়াজ বলেন—

“এই পে–স্কেলের জন্য আন্দোলন আমার নতুন না। ২০১৯ সালে আমি খাগড়াছড়িতে কর্মরত থাকা অবস্থায় ১১–২০ গ্রেডের কর্মচারীদের ‘সম্মিলিত অধিকার আদায় ফোরাম’-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি। তখন জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।”তিনি আরও বলেন—“নবম পে–স্কেল বাস্তবায়নের জন্য আমাদের বছরের পর বছর লড়াই–সংগ্রাম। অথচ আজ সচিবালয়ের মাত্র ৬–৭শ কর্মচারীর সুবিধার জন্য সেই সব আন্দোলনের অর্জন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এটা মেনে নেওয়ার মতো নয়।”বর্তমানে আলাউদ্দিন রিয়াজ গণপূর্ত শ্রমিক কর্মচারি ইউনিয়ন, কুমিল্লা জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।



ফেসবুকে আমরা