
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ১০০টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন শাহ সুলতান নাহিদ।
শাহ সুলতান নাহিদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার পর শাহ সুলতান নাহিদ তার প্রতিক্রিয়ায় জানান, দল তাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তিনি তার যথাযথ মর্যাদা রক্ষা করবেন। কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখতে চান।
এদিকে তার মনোনয়ন প্রাপ্তিতে কালীগঞ্জ উপজেলার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।