October 28, 2026, 10:48 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

নিজস্ব প্রতিবেদক

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ১০০টি উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন শাহ সুলতান নাহিদ।

 

 

​শাহ সুলতান নাহিদ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ঘোষণা করা হয়।

​মনোনয়ন পাওয়ার পর শাহ সুলতান নাহিদ তার প্রতিক্রিয়ায় জানান, দল তাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তিনি তার যথাযথ মর্যাদা রক্ষা করবেন। কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখতে চান।

​এদিকে তার মনোনয়ন প্রাপ্তিতে কালীগঞ্জ উপজেলার সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।



ফেসবুকে আমরা