September 12, 2026, 2:28 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

১৪৪ বিধায়কের সমর্থন পেয়ে আস্থা ভোটেও বড় জয় বিজয়ের

আমাদের কলম অনলাইন ডেস্ক

এবার আস্থা ভোটেও বড় জয় পেলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপাতি বিজয়। বুধবার রাজ্যটির বিধানসভার ভোটাভুটিতে বিজয়ের সরকারের পক্ষে সমর্থন দেন ১৪৪ জন বিধায়ক, বিপক্ষে ভোট দেন ২২ জন আর ভোটদানে বিরত ছিলেন পাঁচজন।

আস্থা ভোটের তরী পার হওয়ার জন্য বিজয়ের দরকার ছিল ১১৮ বিধায়কের সমর্থন, তার চেয়ে অনেক বেশি পেয়ে জয়ী হলেন তিনি। এদিন দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও তাদের ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করার পর এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ৪৭ জনকে বিপক্ষে ভোট দিতে বলার পরেও আস্থা ভোটে বড় জয় পান বিজয়। টিভিকের জোটসঙ্গী কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা সবাই আস্থা ভোটে বিজয়ের সরকারের পক্ষে ভোট দেন।

ফলাফলের পর, সিনেমা থেকে রাজনীতিতে পা রাখা বিজয় বলেন, ‘বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে একটি সংখ্যালঘু সরকার বলব… এমন একটি সরকার যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।



ফেসবুকে আমরা