August 5, 2026, 7:08 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে ছা’ত্রদ’ল ও ছা’ত্রশি’বি’রের সং’ঘ’র্ষ শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা বলেন “মাদকনিয়ন্ত্রন নয় মাদক নির্মূল করার পক্ষে আমি” গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত অভিযান চলাকালে রাস্তায় পড়ে থাকা পলিথিন মোড়ানো ব্যাগে পাওয়া গেল ৬ হাজার ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট । জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা বন্ধ হওয়ায় আনন্দ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়ার পর আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

শনিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আব্দুলাহপুর এলাকার বাসিন্দারা এ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুলাপুর বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ সিসা কারখানাটি গুঁড়িয়ে দেয়। পরে জব্দ করা মালামাল নিলামের মাধ্যমে তিন লাখ টাকায় বিক্রি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের কারণে এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছিল। এতে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন। পাশাপাশি গবাদিপশুর মৃত্যুসহ কৃষিজমিরও ক্ষতি হচ্ছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও স্থায়ী সমাধান পাচ্ছিলাম না। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে জানালে, প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারখানাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সদস্যসচিব সামিউল্লাহ বলেন, জনগণের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড কেরানীগঞ্জে চলতে দেওয়া হবে না। নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় প্রশাসনের সহায়তায় অবৈধ সিসা কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও তিনি একাধিক অবৈধ কারখানা বন্ধে ভূমিকা রেখেছেন।



ফেসবুকে আমরা