July 31, 2026, 4:59 pm
শিরোনাম :
মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক দুমকির পিআইওর বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অবৈধ টমটমের প্রাণঘাতী তাণ্ডব: পটুয়াখালীতে ফিটনেসহীন ইঞ্জিনচালিত যানের চাপায় প্রাণ গেল নারীর মুগদা হাসপাতালের প্রবেশপথ হকারদের দখলে: রোগী নিয়ে চলাচলে চরম ভোগান্তি, দ্রুত উচ্ছেদের দাবি পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু রাজধানী সরকারি কর্মচারী হাসপাতালে তিন লাখ টাকার সরকারি ওষুধসহ আটক ১ ডিএমপি এর মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬৪টি বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। ৩ জন বিক্রেতা গ্রেপ্তার। মুগদা বিশ্বরোডে সান্ত সিএনজি রিফিলিং স্টেশনে অটোরিকশায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগ, ভোগান্তিতে চালক ও স্থানীয় বাসিন্দারা ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে  কাফনের কাপড় পরে বিক্ষোভ 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “শহীদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিল করতে হবে” ইত্যাদি স্লোগানে বাউফলের রাজপথ প্রকম্পিত হয়।

পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরও অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ – সমাবেশ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।



ফেসবুকে আমরা