July 30, 2026, 3:29 pm
শিরোনাম :
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ ‘মূল হোতাদের আড়াল করতেই রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা’ সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্য, উন্নয়ন খাতে ১,৯০৪ কোটি টাকা পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত নন্দীপাড়া ব্রিজ থেকে বাসাবো বিশ্বরোড: ভাঙা সড়কে প্রতিদিন ঝুঁকি, কবে মিলবে স্বস্তি? পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

থালাপতির রিল লাইফ যখন সত্যি, ‘সরকার’ সিনেমায় যা আছে

আমাদের কলম অনলাইন ডেস্ক

রুপালি পর্দায় তিনি যখন ‘কর্পোরেট মনস্টার’ থেকে জননেতা হয়ে উঠেছিলেন, তখন দর্শক তাকে তালি আর শিসে ভাসিয়েছিল। ২০১৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘সরকার’-এ থালাপতি বিজয়ের সেই রাজনৈতিক বিপ্লব এখন ভারতের তামিলনাড়ুতে সত্যি হলো। সিনেমার সেই ‘সুন্দরামাস্বামী’ চরিত্রে থালাপতি বিজয় এখন বাস্তব জীবনের নির্বাচনেও অভাবনীয় চমক সৃষ্টি করে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায়।

 

সদ্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় ধরনের সাফল্য পেয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ১০৭টিতে জয়লাভ করে থালাপতি প্রমাণ করেছেন, পর্দার জনপ্রিয়তা শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়; বরং জনমানুষের আস্থাতেও তার অবস্থান অনেক ওপরে। অভিনেতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বনে যাওয়ার এই যাত্রাকে দক্ষিণ ভারতীয় সিনেমার রথী-মহারথীরা একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

 

বিজয়ের এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছায় ভাসাচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত থেকে শুরু করে অভিনেতা ধানুশ, অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং সুরকার এ আর রহমানও তাকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণী সিনেমার এই শীর্ষ নায়ককে এখন রাজনীতির মাঠের আসল ‘হিরো’ হিসেবেই মেনে নিচ্ছেন প্রায় সকলেই।

 

‘সরকার’ সিনেমায় দেখা গিয়েছিল, ভোট দিতে গিয়ে থালাপতির চরিত্র ‘সুন্দর’ যখন দেখেন তার ভোটটি অন্য কেউ দিয়ে গেছে, তখন থেকেই তার চরিত্রের পরিবর্তন শুরু হয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই জালিয়াতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন। সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বুঝতে পারেন, পুরো রাজনৈতিক ব্যবস্থাটিই দুর্নীতিগ্রস্ত। এরপর তিনি একজন নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং সরাসরি দুর্নীতিবাজ রাজনীতিকদের মুখোমুখি হন।

 

সিনেমার শেষ দিকে দেখা যায়, থালাপতির দল নির্বাচনে জয়ী হলেও তিনি নিজে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেননি। এর বদলে তিনি একজন সৎ ও যোগ্য সরকারি কর্মকর্তাকে (কালেক্টর) মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন। থালাপতির চরিত্র ‘সুন্দর’ মূলত একজন কিঙমেকার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন, যিনি সিস্টেম বদলানোর পর ক্ষমতার লোভ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে থাকাই বেছে নেন।

 

এদিকে বাস্তব জীবনে তামিলনাড়ুর মানুষ তাকেই সরাসরি যোগ্য নেতা হিসেবে বেছে নিল। পেরাম্বুর নির্বাচনী এলাকা থেকে বড় ব্যবধানে জয়ী হওয়ার মাধ্যমে থালাপতি বুঝিয়ে দিয়েছেন, এম জি রামচন্দ্রন কিংবা জয়ললিতার মতো তিনিও সিনেমার পর্দা ছাপিয়ে রাজনীতির রাজসিংহাসনে বসতে প্রস্তুত।

 

প্রথমবার নির্বাচনী মাঠে নেমেই এমন পারফরম্যান্স তামিল রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। পর্দার সেই ফিকশনাল ‘সরকার’ এখন বাস্তবে ধরা দিচ্ছে থালাপতি বিজয়ের হাত ধরে।



ফেসবুকে আমরা