August 3, 2026, 1:56 pm
শিরোনাম :
মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বরগুনা থানার লাবনগোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে আলম খলিফা, রুবেল খলিফা ও মাহাতাব খলিফার বিরুদ্ধে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, আলম খলিফা ও তার দুই ছেলে রুবেল খলিফা এবং মাহাতাব খলিফা তাদের বাড়িতে এসে তার জামাইকে মারধর করেন। এ সময় তিনি তার জামাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে তার শরীরে জখম হয়।

ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বরগুনা সরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বজন প্রিয় কর্মী শারমিনের ভাইয়ের স্ত্রী জানান, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুকে আমরা