August 3, 2026, 1:56 pm
শিরোনাম :
মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

নতুন কুঁড়ি স্পোর্টস – ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে পটুয়াখালীতে।

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

 

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী স্টেডিয়ামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা এবং জেলার আটটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপজেলার পতাকা ও পৌরসভার পক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পতাকা উড়ান। পরে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব)জুয়েল রানা, ও জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ খালিদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পি পি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না, মিজানুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি মোঃ জাকির হোসেন,সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মফিজুর রহমান সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিপুলসংখ্যক ক্রীড়া প্রেমী উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময় বিকাল তিনটার পূর্ব থেকে একটানা ঝড়ো হাওয়াও বৃষ্টির কারণে বিকেল সাড়ে চারটার দিকে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা