August 3, 2026, 1:56 pm
শিরোনাম :
মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

আমির শার্ট লিঃ দুর্ঘটনায় দগ্ধ সিকিউরিটি সাহাদাত হোসেনের মৃত্যু।

মোঃ সফিউল আলম কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি। 

 

মোঃ সফিউল আলম কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় দগ্ধ সিকিউরিটি কর্মী , সাহাদাত হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কাজী বাড়ির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামী কাল শুক্রবার সকাল ১০টায় সুয়াগাজী কাজী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বুধবার সকাল প্রায় ৭টার দিকে আমির শার্ট লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনা ঘটে। এতে সাহাদাত হোসেনসহ আরও দুই শ্রমিক দগ্ধ হন। আহত অপর দুইজনের চিকিৎসা চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা