August 3, 2026, 1:55 pm
শিরোনাম :
মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

গাজীপুরের সিজেএমকে ঘিরে অবৈধ সম্পদ ও বদলি-বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের সিজেএমকে ঘিরে অবৈধ সম্পদ ও বদলি-বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিচার বিভাগ সাধারণ মানুষের ন্যায়বিচারের শেষ ভরসা হিসেবে বিবেচিত। সেই জায়গার একজন দায়িত্বশীল কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে আসায় আলোচনা তৈরি হয়েছে বিচারাঙ্গনে।

গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মোঃ জিয়াদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) পদে বদলিকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টিও আলোচনায় এসেছে।

অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে একটি চক্র গড়ে তোলা হয়। ওই চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে নির্দিষ্ট ব্যক্তিদের আইনি সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া তার দৃশ্যমান আয়ের তুলনায় পরিবার-পরিজনের নামে বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সম্পদ থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর মধ্যে ঢাকার গুলশান ও উত্তরা এলাকায় একাধিক ফ্ল্যাট, আশুলিয়ায় জমি এবং দেশের বিভিন্ন জেলায় সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার অভিযোগ রয়েছে।

সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে একটি কথিত চুক্তির বিষয়। যেখানে ঢাকার সিএমএম পদে বদলির জন্য বড় অঙ্কের অর্থ লেনদেনের শর্ত নির্ধারণের কথা বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এই প্রক্রিয়ায় অগ্রিম আর্থিক নিরাপত্তার বিষয়ও যুক্ত ছিল।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। একজন আইনজীবী জনস্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে মোঃ জিয়াদুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বিষয়টি নিয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে অভিযোগগুলোর নিরপেক্ষ অনুসন্ধান জরুরি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুকে আমরা