August 3, 2026, 12:50 pm
শিরোনাম :
মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ কর্মসূচি পালিত হয়। শুভেচ্ছা বিনিময় শেষে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের উপস্থাপনায় এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের পরিচালকবৃন্দ পটুয়াখালী জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল জেলায় বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে জেলা পরিষদ ও চেম্বারের সমন্বয়।

চেম্বারের পক্ষ থেকে প্রশাসক মহোদয়ের সফল ও গৌরবময় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। একইসাথে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি তাঁর বক্তব্যে চেম্বার পরিবারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পটুয়াখালীর উন্নয়নের চাকা সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। জেলার উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।” তিনি পটুয়াখালীকে একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে চেম্বার নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভার শেষ পর্যায়ে প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে চেম্বার প্রতিনিধিদের আপ্যায়ন করা হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। সভায় চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা