August 3, 2026, 11:59 am
শিরোনাম :
নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয় 

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

 

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

“সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান করা হয়েছে।সোমবার সকালে জেলা জজকোর্ট আদালত প্রাঙ্গণে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল্লাহ বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস এর র‌্যালির শুভ উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে “সরকারি খরচে বিরোধ শেষ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল্লাহ এর সভাপতিত্বে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোঃ রাসেল মজুমদার।

এছাড়া ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপি‘র সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি,জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক এবং পিপি এ্যাড. মুজবুর রহমান টোটন,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, মো. হুমায়ুন কবির প্রমুখ|আলোচনা সভা শেষে সেরা প্যালেন আইনজীবীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে আইনী সহায়তা পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে।



ফেসবুকে আমরা