September 12, 2026, 1:46 pm
শিরোনাম :
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মুগদা ফাঁড়িতে অভিযোগের ছায়া ‎চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণে, মোহাম্মদ তাহের। মুগদা মেডিকেলের ওয়ার্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি পটুয়াখালীতে সমাবেশ ও ৫১ সদস্যের কমিটি ঘোষণা খানসামায় দুই দিনের অভিযানে ১৫,০০ অধিক বস্তা সার জব্দ ডেঙ্গু মোকাবেলায় পটুয়াখালী হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান রামপুরা থানা মহিলা দলে সক্রিয় ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ার এস বি রিতা খানসামায় অভিযান চালিয়ে ৯২০ বস্তা সার জব্দ

ফুটপাত নিয়ে কিছু কথা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক :

ফুটপাতে এক গরীব মানুষ ফ্লাক্সে চা বিক্রি শুরু করল। মানুষ দেখে মায়া পায়—“আহারে, কত কষ্ট করে!”

কিছুদিন পর ব্যবসা ভালো হলো, সে একটা ছোট টেবিল, কেতলি, চুলা নিয়ে বসলো। লোকজন অভ্যস্ত হয়ে গেল সেখানে দাঁড়িয়ে চা-বিড়ি খেতে।

তার পাশেই আরেকজন ঝালমুড়ি শুরু করল।

চা আছে, মুড়ি আছে—আড্ডাও জমে উঠল।

তারপর এল ফলের দোকান, জিন্স, জুতা…

এলাকার মানুষ ভাবলো—“মার্কেটে যাওয়ার দরকার কী? সব তো এখানেই!”

একদিন পুলিশ এলো।

সব উচ্ছেদ। কারণ—ফুটপাত দখল অবৈধ।

কয়েকদিন পর শুরু হলো অন্য খেলা।

“ডেইলি ৫০০ টাকা দেন, সব ম্যানেজ হয়ে যাবে।”

ব্যস—আবার ব্যবসা চালু।

এরপর “বিশেষ বিবেচনায়” অনুমতি…

তারপর ধীরে ধীরে স্থায়ী দোকান…

তারপর বাড়তি টাকা…

তারপর বিদ্যুৎ লাইন…

তারপর সিন্ডিকেট…

আজ সেই “গরীব” ব্যবসা একেকটা শক্তিশালী নেটওয়ার্ক।

এখন তারা—

❌ ফুটপাত ছাড়ে না

❌ রাস্তা দখল করে

❌ জ্যাম বাড়ায়

❌ উল্টা কাস্টমারকেই ধমক দেয়

আর যখন উচ্ছেদ করতে যাওয়া হয়—

তখন আবার “গরীব মানুষ” গল্প শুরু হয়।

বাস্তবতা হলো:

এটা আর শুধুই গরীব মানুষের বাঁচার লড়াই না—

এটা এখন একটা সংগঠিত দখলদারিত্ব, যেখানে ভোগান্তি পোহায় সাধারণ মানুষ।



ফেসবুকে আমরা