October 28, 2026, 10:49 pm
শিরোনাম :
অপরাধ ঢাকতে সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি: ফেসবুকে জেসিকার ‘আত্মহত্যার হুমকি’ রেজিস্টারে মিলছে না হিসাব, তাহলে কৃষকের সার যাচ্ছে কোথায়? ঠাকুরগাঁও-১ আসনে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম ‎ঢাকা-সিলেট মহাসড়কের অংশে ডেমরা সেতু সংস্কার কাজের জন্য   ৩ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা রূপগঞ্জে লক্ষীপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে হাজী মাসুমের শুভেচ্ছা বিনিময় পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারারাত ধরে পরিষ্কার হলো পরিষ্কার হলো ঢাকা- সিলেট মহাসড়ক কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার চৌদ্দগ্রামে আ’লীগের তান্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

“নীরব মৃত্যুর ময়নাতদন্ত”

আফরিন আক্তার নীলা

“নীরব মৃত্যুর ময়নাতদন্ত”

সাদা নীরব ঘরে আমার দেহে ছুরি নামে—

কারণ খোঁজা হয় মৃত্যুর। কাগজে লেখা হয়—

“রক্তক্ষরণ”, “আঘাত”, “অস্বাভাবিক”—সবই স্পষ্ট, নির্ভুল।

শুধু বাদ পড়ে যায়—অবহেলার ক্ষত,অপমানের দাগ,

নিঃশব্দে জমে থাকা একাকীত্ব। আমার না-বলা কান্না,

ভাঙা স্বপ্নের ধুলো—কোনো রিপোর্টে ওঠে না।

শেষে দেহ ফিরে যায়, ঘটনা মুছে যায় ধীরে—

শুধু প্রশ্ন ঝুলে থাকে—কেন কেউ দেখেনি?

কেন কেউ শোনেনি? কারণ সত্যটা নীরব—

ময়নাতদন্ত হয় দেহের, ভেতরের মৃত্যুর নয়।

-আফরিন আক্তার নীলা



ফেসবুকে আমরা