August 3, 2026, 6:50 am
শিরোনাম :
সাবেক স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, ন্যায়বিচার চাইলেন শাবনুর আক্তার উন্নতমানের পণ্য ও বিশ্বস্ত সেবায় আলিফ ফুড প্রোডাক্ট লিমিটেড। ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন মেট্রো স্টেশনে ব্যাগে থাকা বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে কড়া সতর্কতা পরিচ্ছন্ন ঢাকার বার্তা ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা; নাগরিক সচেতনতার ওপর জোর ডিএসসিসির

প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১৩৮ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিশেষ প্রতিনিধি ক্রাইম সুমন শাহ্ :

বিশেষ প্রতিনিধি ক্রাইম সুমন শাহ্ :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে *গতকাল ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময়* র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *গত ২৯/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকার সময় ঢাকা জেলার দোহার থানাধীন মুকসুদপুর শান্তিনগর এলাকায় ১৩৮ (একশত আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪১,৪০০/- (একচল্লিশ হাজার চারশত) টাকা, সহ ০৪ (চার) জন* মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। *মো: রানা বেপারী (২৩),* পিতা- মো: মামুন বেপারী, সাং- মধ্য বাঘড়া, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। *মোছা: নুরজাহান বেগম (২২),* স্বামী- আনোয়ার সরদার, সাং- শান্তিনগর, থানা- দোহার, জেলা- ঢাকা, ৩। *মো: সজীব বেপারী (২৩),* পিতা- মো: আনু বেপারী ও ৪। *মো: বিজয় সিকদার (১৯),* পিতা- মো: নান্নু সিকদার, উভয় সাং- বানিয়াবাড়ি-চল্লিশঘর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আসামিদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের *নগদ ১৫,৪৪০/- (পনের হাজার চারশত চল্লিশ)* টাকা উদ্ধার করা হয়।

 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দোহার সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। আসামি রানা বেপারী (২৩) এর বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মাদক মামলা রয়েছে।

 

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

*তাপস কর্মকার*সিনিঃ সহকারী পুলিশ সুপারসহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে।



ফেসবুকে আমরা